হাজারো দর্শকের সাথে ঢাবিতে খেলা দেখছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও মেসির বন্ধু

ঢাবি প্রতিনিধি

খেলা

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হয়েছেন বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রদূত মার্সেলো

2026-06-22T23:10:54+00:00
2026-06-22T23:10:54+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
হাজারো দর্শকের সাথে ঢাবিতে খেলা দেখছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও মেসির বন্ধু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১০ পিএম 
ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হয়েছেন বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি ও তার টিমমেট। হাজার দর্শকের সাথে খেলা উপভোগ করবেন তারা। 

সোমবার (২২ জুন) রাত ১০ টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) এসে উপস্থিত হন। 

এদিকে তাদের আসার খবর পেয়ে সন্ধ্যা থেকে হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত হন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের পাঁচটি স্থানে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে হল ভিসি চত্বরে খেলা দেখার ব্যবস্থা করা হয়। 

প্রসঙ্গত, আগামী বুধবার (২৪ জুন) দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমবের আয়োজন করছে ‘ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ’।

সেই ফ্ল্যাশমব আয়োজনেও উপস্থিত থাকবেন আর্জেন্টাইন আ্যম্বাসেডর, মেসির বন্ধু রুলি ও আর্জেন্টাইন বেশ কিছু অতিথি।


  বিষয়:   আর্জেন্টিনা  অস্ট্রিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: