এলএনজি সরবরাহ ঘাটতি, ২৫ জুন পর্যন্ত চাপ কম থাকবে গ্যাসের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সোমবার (২২ জুন) রাত থেকে আগামী বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত গ্যাসের চাপ কম

2026-06-22T23:22:17+00:00
2026-06-22T23:28:16+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
এলএনজি সরবরাহ ঘাটতি, ২৫ জুন পর্যন্ত চাপ কম থাকবে গ্যাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:২২ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ১১:২৮ পিএম
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লোগো। ছবি: সংগৃহীত
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সোমবার (২২ জুন) রাত থেকে আগামী বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। 

আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশের সবচেয়ে বড় এই গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি সরবরাহ আকস্মিক কমে যাওয়ায় তাদের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের সংযোগে আগামী কয়েকদিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব ধরনের গ্রাহকই রান্নার গ্যাস ও কারখানার উৎপাদনে গ্যাসের চাপ কম পাওয়ার সম্মুখীন হতে পারেন।

তবে এলএনজি সরবরাহ ঠিক কী কারণে কমেছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো কারণ বা তথ্য উল্লেখ করা হয়নি। গ্যাস সরবরাহের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   এলএনজি  সরবরাহ ঘাটতি  ২৫ জুন  গ্যাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: