পেনাল্টি মিসের বিশ্বরেকর্ড গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির নামের পাশে যুক্ত হলো একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার এখন আর্জেন্টিনার

2026-06-23T01:50:38+00:00
2026-06-23T01:50:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
পেনাল্টি মিসের বিশ্বরেকর্ড গড়লেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৫০ এএম 
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসির নামের পাশে যুক্ত হলো একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার এখন আর্জেন্টিনার এই অধিনায়ক।

সোমবার গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একটি পেনাল্টি নষ্ট করেন মেসি। শুটআউট বাদ দিয়ে বিশ্বকাপের মূল ম্যাচগুলোতে এটি ছিল তার তৃতীয় পেনাল্টি মিস।

১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে পেনাল্টির পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর কোনো ফুটবলার এর আগে তিনটি পেনাল্টি মিস করেননি। ফলে এই রেকর্ডে এখন এককভাবে শীর্ষে উঠে গেছেন ৩৮ বছর বয়সী মেসি।

এর আগে ঘানার সাবেক তারকা স্ট্রাইকার আসামোয়া গিয়ানের দখলে ছিল রেকর্ডটি। বিশ্বকাপে তিনি দুটি পেনাল্টি মিস করেছিলেন। এবার তাকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

সময়ের আলো / আরবিএন 
  বিষয়:   লিওনেল মেসি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: