ফিফা বিশ্বকাপ ফুটবলে কর্নিয়া

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে দর্শকের জন্য বিশেষ অনুষ্ঠান ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬’ প্রচার করছে এটিএন বাংলা। সরাসরি

2026-06-23T03:11:10+00:00
2026-06-23T03:11:10+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আনন্দ সময়
ফিফা বিশ্বকাপ ফুটবলে কর্নিয়া
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:১১ এএম 
কণ্ঠশিল্পী কর্নিয়া। সংগৃহীত ছবি
বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে দর্শকের জন্য বিশেষ অনুষ্ঠান ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬’ প্রচার করছে এটিএন বাংলা। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের লোক ছাড়াও উপস্থিত থাকেন শোজিব তারকা। সেই ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী কর্নিয়া। তার সঙ্গে থাকবে জাতীয় দলের সাবেক ফুটবলার চুন্নু। বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতা ও খেলা নিয়ে স্মৃতিচারণা করবেন তারা। 

সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে শ্রাবণ্য তৌহিদাকে। আজকের পর্ব প্রচারিত হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে।

প্রসঙ্গত, ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬’ অনুষ্ঠানে শোবিজের তারকা শিল্পীর পাশাপাশি সাবেক জাতীয় দলের ফুটবলার, ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক অংশ নিয়ে বিশ্বকাপের বিভিন্ন বিষয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরেন। খেলার উত্তেজনার পাশাপাশি অতিথিদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণা অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় করে তোলে।

সময়ের আলো / আরবিএন 


  বিষয়:   কণ্ঠশিল্পী কর্নিয়া 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: