২২ বছর পর ফের জনপ্রিয় জুটি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

২২ বছর পর একসঙ্গে রুপালি পর্দায় ফিরছেন বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। এই দুই তারকার পুনর্মিলন

2026-06-23T03:13:17+00:00
2026-06-23T03:13:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
২২ বছর পর ফের জনপ্রিয় জুটি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:১৩ এএম 
অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ও সুনীল শেঠি। ছবি: ফেসবুক
২২ বছর পর একসঙ্গে রুপালি পর্দায় ফিরছেন বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। এই দুই তারকার পুনর্মিলন ঘটছে আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ। তাদের এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য বিশেষ ‘ফ্যান সার্ভিস’ বলেই মনে করছেন সিনেমার পরিচালক আহমেদ খান।

পরিচালক জানিয়েছেন, দর্শক দীর্ঘদিন ধরেই অক্ষয়-রাভিনা জুটিকে আবার একসঙ্গে দেখতে চাইছিলেন। সেই চাহিদার কথা মাথায় রেখেই নতুন ছবিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ভাষায়, এটি কেবল কাস্টিং নয় বরং দর্শকের আবেগ গুরুত্ব দেওয়ার একটি প্রচেষ্টা।

১৯৯০-এর দশকে বলিউডে সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। বিশেষ করে ‘মোহরা’ সিনেমায় তাদের রসায়ন ব্যাপক সাড়া ফেলেছিল এবং আজও তা দর্শকদের মনে জায়গা করে আছে। শেষবার ২০০৪ সালে ‘পুলিশ ফোর্স : অ্যান ইনসাইড স্টোরি’ ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন।

ব্যক্তিগত জীবনেও একসময় এই জুটি ঘিরে প্রেম ও গোপন বাগদানের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরবর্তী সময়ে তারা নিজেদের আলাদা পথে এগিয়ে যান। বর্তমানে অক্ষয় কুমার বিবাহিত টুইঙ্কেল খান্নার সঙ্গে এবং রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে সংসার করছেন।

নতুন ছবিতে তাদের একসঙ্গে কাজ করার বিষয়ে কোনো দ্বিধা ছিল না বলেই জানিয়েছেন পরিচালক। তার মতে, দুজনেই পেশাদার শিল্পী হিসেবে কাজটি স্বাভাবিকভাবেই নিয়েছেন। শুটিং সেটেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ দেখা গেছে।

ছবির একটি নাচের দৃশ্যে অক্ষয় ও রাভিনার পারফরম্যান্স চলাকালে পুরো ইউনিট করতালিতে মুখর হয়ে ওঠে বলেও জানান আহমেদ খান। 

সেই সময় সহ-অভিনেতা সুনীল শেঠি মজা করে মন্তব্য করেন, মোহরার জুটি আবার ফিরে এসেছে।

শুটিংয়ের সময় পুরোনো দিনের স্মৃতিচারণা করেন অক্ষয় ও রাভিনা। তারা নিজেদের সন্তানদের নিয়ে গল্প করেন এবং আগের কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন বলেও জানা গেছে। পুরো সেটে একটি বন্ধুত্বপূর্ণ ও নস্টালজিক পরিবেশ তৈরি হয়েছিল। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও পুরোনো সিনেমার স্মৃতি শেয়ার করেছিলেন রাভিনা ট্যান্ডন। তিনি ‘মোহরা’ ছবির সেটের কিছু পুরোনো ছবি এবং নতুন সিনেমার শুটিংয়ের মুহূর্ত প্রকাশ করে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ টিমকে শুভকামনা জানান। দীর্ঘ ২২ বছর পর এই জুটির পর্দায় ফেরা তাই শুধু একটি কাস্টিং নয় বরং বলিউডের এক নস্টালজিক অধ্যায়ের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন অনেকে।

সময়ের আলো / আরবিএন 
  বিষয়:   অক্ষয় কুমার  রাভিনা ট্যান্ডন  সুনীল শেঠি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: