ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছে ঢাকা

2026-06-23T12:28:15+00:00
2026-06-23T12:28:15+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:২৮ পিএম 
ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাজধানীর আটটি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- ধানমন্ডি থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, রমনা থানা ২ জন, খিলক্ষেত থানা ২ জন, বংশাল থানা ১ জন, কদমতলী থানা ১ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। 

সময়ের আলো/মহু


  বিষয়:   ঢাকা  আওয়ামী লীগ  অঙ্গসংগঠন  নেতাকর্মী  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: