মাওয়া এক্সপ্রেসওয়ের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইলিশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সফিকুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক

2026-06-23T13:20:38+00:00
2026-06-23T15:35:10+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
মাওয়া এক্সপ্রেসওয়ের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৩:৩৫ পিএম
এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে দুর্ঘটনা কবলিত ইলিশ পরিবহন। ছবি : সময়ের আলো
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইলিশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সফিকুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটের দিকে মাওয়ামুখী ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেয়ার আগে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত শফিকুল ইসলাম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা। তিনি আর্টিসান প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তিনি জানান, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে টোল দেওয়ার আগে যাত্রীবাহী ইলিশ পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের যাত্রী অমিত হাসান।

ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাওয়া এক্সপ্রেসওয়ে  টোল প্লাজা  বাসের ধাক্কা  মোটরসাইকেল আরোহী  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: