টেকনাফে মিনিবাস দুর্ঘটনায় আহত ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় টেকনাফের দমদমিয়া

2026-06-23T16:04:03+00:00
2026-06-23T16:04:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে মিনিবাস দুর্ঘটনায় আহত ৪
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:০৪ পিএম 
খাদে পড়া মিনিবাস। ছবি : সময়ের আলো
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় টেকনাফের দমদমিয়া কেয়ারী গার্ড সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের ২ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অন্য ২ জন টেকনাফের দমদমিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


এদিকে, মো. আয়ুব নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মিনিবাসটি বেপরোয়া গতিতে থাকায় টার্নিং ঘুরতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।’

এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, উদ্ধারকাজে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   টেকনাফ  মিনিবাস  দুর্ঘটনা  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: