আপত্তিকর ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক

2026-06-23T17:45:18+00:00
2026-06-23T17:45:18+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আপত্তিকর ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম 
বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ’র জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

Advertisement
আদেশে জানানো হয়, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারির অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেজন্য বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এজন্য তাকে বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে।


একই আদেশে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনের একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ‍সৃষ্টি হয়।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   বিআইডব্লিউটিএ  কর্মকর্তা বরখাস্ত  আপত্তিকর ভিডিও 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: