আবার অ্যানিমেটেড সিনেমায় সেলেনা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আরও একটি অ্যানিমেটেড সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা ও হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ। অ্যানিমেশন সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’ নিয়ে

2026-06-24T04:41:21+00:00
2026-06-24T04:41:21+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আবার অ্যানিমেটেড সিনেমায় সেলেনা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৪১ এএম 
জনপ্রিয় গায়িকা ও হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ। ছবি : সংগৃহীত
আরও একটি অ্যানিমেটেড সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা ও হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ। অ্যানিমেশন সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’ নিয়ে আসছে ভিনগ্রহীকেন্দ্রিক নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘নট অ্যালোন’। 

আর এই সিনেমার প্রধান একটি চরিত্রে কণ্ঠ দেবেন সেলেনা। তার সঙ্গে জুটি হয়ে ‘জো’ নামের চরিত্রে কণ্ঠ দেবেন আরেক হলিউড তারকা টিমোথি শ্যালামে। সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত ‘অ্যান্সি অ্যানিমেশন ফেস্টিভ্যাল’ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো অ্যানিমেশন চলচ্চিত্রে কণ্ঠ দিতে যাচ্ছেন টিমোথি শ্যালামে।  

এই সিনেমায় ‘জো’ একজন রকেট মেকানিক এবং একা শান্তিতে থাকতে ভালোবাসে। অন্যদিকে সেলেনা গোমেজ কণ্ঠ দিচ্ছেন ‘ফ্রান’ চরিত্রে, যে একজন অত্যন্ত মেধাবী জ্যোতির্বিজ্ঞানী এবং বিশ্বের প্রথম উদ্ভিদচালিত রকেট তৈরি করছে। 
গল্পে দেখা যাবে, এই বৈপ্লবিক রকেট মহাকাশে ছাড়ার প্রস্তুতির সময় জো ও ফ্রানের দেখা হয় এবং তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। কিন্তু প্রেম-ভালোবাসার বিষয়ে তারা দুজনেই একদম আনাড়ি।

জো ও ফ্রানের জীবন আরও জটিল হয়ে ওঠে যখন তিনটি দুষ্ট এলিয়েন এসে জোয়ের বাড়িতে আশ্রয় নেয়। এই তিন ভিনগ্রহী ডাঙ্ক, ওয়েলি ও শিরম মহাকাশের এক অদক্ষক্ষ আইনরক্ষকের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল। তারা বুঝতে পারে যে, ফ্রানের তৈরি করা রকেটটিই তাদের নিরাপদে নিজেদের গ্রহে ফিরে যাওয়ার একমাত্র উপায়।


সিনেমাটিতে এলিয়েন তিনটির চরিত্রে কণ্ঠ দেবেন- রব ব্রাইডন, ডায়ান মরগান এবং জেমি ডিমেট্রিউ। এ ছাড়া জ্যানড্রো নামের পুলিশ কর্মকর্তার চরিত্রে থাকছেন ‘টেড ল্যাসো’ খ্যাত তারকা ব্রেট গোল্ডস্টেইন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দেবেন অ্যালিসন জ্যানি এবং লামোর্ন মরিস।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ইলুমিনেশনের নিয়মিত পরিচালক এরিক গুইলন, ক্লেয়ার ডজসন এবং জোনাথন ডেল ভাল। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয় পোয়েরেল, রিচার্ড কার্টিস ও ডেভিড ডিসটেনফেল্ড।  নতুন ও মজার এই অ্যানিমেশন সিনেমাটি ২০২৭ সালের ১৬ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অ্যানিমেটেড  সিনেমা  হলিউড  অভিনেত্রী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: