রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বুধবার

2026-06-24T07:55:26+00:00
2026-06-24T07:55:26+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৫৫ এএম 
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংগৃহীত ছবি
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ বুলেটিনে আবহাওয়ার এই পূর্বাভাসের কথা জানায় অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অফিস বলছে, এ সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বজ্র অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা সামগ্রিকভাবে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দৈনিক উপাত্ত অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার পারদ ছুঁয়েছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গত রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (২৩ জুন) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

বুধবার (২৪ জুন) সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ, যার কারণে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের সূর্য উঠবে ৫টা ১২ মিনিটে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রাজধানী  বজ্রসহ বৃষ্টি  আভাস  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: