গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ জুন)

2026-06-24T08:53:19+00:00
2026-06-24T08:55:05+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৫৩ এএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৮:৫৫ এএম
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুন) ভোরে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত থেকেই ওই বাসাটি বনানী থানা পুলিশের সহযোগিতায় ঘেরাও করে রেখেছিল তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। 

গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানে গ্রেফতার করতে এসেছিল। শুনেছি, তাকে গ্রেফতার করা হয়েছে।’   

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম বলেন, ‘নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু অভিযানে থাকা দল এখনো আসামিকে থানায় নিয়ে আসেনি।’

পুলিশ সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৫ সালে একটি মামলা হয়। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।   

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল।

সময়ের আলো/জেডি  



  বিষয়:   গ্রেফতার  নাভানা গ্রুপ  ভাইস চেয়ারম্যান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: