ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়ার উল্লাস, শেষ বত্রিশে হামেস-দিয়াজরা

সময়ের আলো ডেস্ক

খেলা

টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের রোমাঞ্চ শেষে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করল

2026-06-24T10:06:54+00:00
2026-06-24T10:06:54+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়ার উল্লাস, শেষ বত্রিশে হামেস-দিয়াজরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:০৬ এএম 
ছবি : সংগৃহীত
টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের রোমাঞ্চ শেষে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করল কলম্বিয়া। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই গ্যালারিতে থাকা হাজারো কলম্বিয়ান সমর্থক উল্লাসে মেতে ওঠেন। গ্রুপ পর্বে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের টিকিট কাটল লাতিন আমেরিকার পরাশক্তিরা।

খেলার শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল বেছে নেয় ডিআর কঙ্গো। কলম্বিয়ার একের পর এক আক্রমণ তাদের জমাট রক্ষণে এসে বারবার খেই হারিয়ে ফেলছিল। তবে ম্যাচের ৭৬ মিনিটে ডেডলক ভাঙেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার দানিয়েল মুনিয়োজ। স্ট্রাইকার জন কর্দোবার দারুণ এক পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। চলতি বিশ্বকাপে এটি মুনিয়োজের দ্বিতীয় গোল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া।

গোল খাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কঙ্গো। রক্ষণের দেয়াল ভেঙে তারা আক্রমণে চড়াও হলে উল্টো কাউন্টার অ্যাটাকে ফায়দা তোলার চেষ্টা করে কলম্বিয়া। ম্যাচের ৮০ মিনিটে লুইস দিয়াজ বল জালে জড়ালেও ফাউলের কারণে রেফারি তা বাতিল করেন। এর ঠিক মিনিট খানেক পরেই বায়ার্ন মিউনিখ তারকা লুইস দিয়াজ আবারও দুর্দান্ত এক শটে বল জালে পাঠিয়েছিলেন, তবে এবারও লাইন্সম্যানের অফসাইডের পতাকায় গোলবঞ্চিত হতে হয় তাকে।

নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। ফাউলের মহড়ায় ডিআর কঙ্গোর চার্লস পিকেল এবং কলম্বিয়ার জেফারসন লারমাকে হলুদ কার্ড দেখান রেফারি। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল কঙ্গো। তবে কর্নার থেকে আসা চান্সেল এমবেম্বার হেড দারুণ দক্ষতায় রুখে দেন কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভার্গাস।

শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। অন্যদিকে পুরো ম্যাচে লড়াকু ফুটবল খেলেও হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় ডিআর কঙ্গোকে।

সময়ের আলো/কহু


  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: