পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট-২০২৬’, অংশ নিচ্ছে ১৭ দেশ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২৭ ও ২৮ জুন দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন

2026-06-24T12:51:13+00:00
2026-06-24T12:52:57+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট-২০২৬’, অংশ নিচ্ছে ১৭ দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ১২:৫২ পিএম
ছবি : সংগৃহীত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২৭ ও ২৮ জুন দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজিস-২০২৬ (ইফাস্ট)’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই মেগা কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের ১৭টি দেশের গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি অব মালয়েশিয়া, পের্লিস (ইউনিম্যাপ)’ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বহুমাত্রিক এই সম্মেলনে ৩৯টি সেশনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এর মধ্যে ২২৮টি অফলাইন, ৭৮টি অনলাইন এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশন রয়েছে। সম্মেলনে উন্নত পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের বিভিন্ন আধুনিক শাখার সাম্প্রতিক গবেষণা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।

আগামী ২৭ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। পরদিন ২৮ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মো. শামীম আহসান। আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং সদস্য সচিব হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা দায়িত্ব পালন করছেন।

সম্মেলনে বিশ্বখ্যাত বিজ্ঞানীদের মেলা বসবে। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেমব্রিজ ও সার্নের জ্যেষ্ঠ বিজ্ঞানী প্রফেসর ড. জন এলিস, মালয়েশিয়ার প্রফেসর ড. সাইদুর রহমান, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির ড. কেইওয়োশি এবং মার্সার ইউনিভার্সিটির প্রফেসর ড. রাকিবুল হাসানসহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, পাবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন আমাদের গবেষণা-সামর্থ্য ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক। দেশি-বিদেশি গবেষকদের এই সেতুবন্ধন যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। সম্মেলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা পাবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করব।


সময়ের আলো/কহু
  বিষয়:   পাবিপ্রবি  ইফাস্ট-২০২৬ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: