শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চারজনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার আরও তিন আসামি আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে শুভ্রকে গ্রেফতারের জন্য বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। পরে ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।
সময়ের আলো/জেডি