আ. লীগ নেতাকে আটকে বাধা দেওয়ায় গ্রেফতার ৮

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জের পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতারে বাধা দেওয়ার ঘটনায় ৮ জনকে

2026-06-24T23:20:39+00:00
2026-06-24T23:20:39+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
আ. লীগ নেতাকে আটকে বাধা দেওয়ায় গ্রেফতার ৮
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২০ পিএম 
ছবি : সময়ের আলো
ঝিনাইদহ কালীগঞ্জের পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতারে বাধা দেওয়ার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) গ্রেফফতারকৃতদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আ'লীগ নেতা বিজুর বাড়িতে দলীয় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় বিজুকে আটক করার চেষ্টা করা হলে তার স্বজন ও সমর্থকদের বাধার মুখে পড়ে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি সেখান থেকে চলে যান।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ আসামিকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বিজুসহ ৩ জনকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাবিরুল ইসলাম নান্নু (৪৮), পৌর শ্রমিক লীগের সাবেক সহ-সম্পাদক নওশের (৪১), পৌর শ্রমিক লীগের সাবেক কার্যকরী সদস্য আশরাফুল শেখ (৩৪), উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম (৩০), কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ আলী (৪৬), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. সবুজ হোসেন (৩৬), উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোস্তাক আহম্মেদ লাভলু (৩৮) এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সাইদুল রহমান (৪৯)।


এছাড়া মামলার পলাতক আসামিরা হলেন, মোস্তাফিজুর রহমান বিজু (৫৭),  কালাম হোসেন  (৪০) এবং মো. পারভেজ হোসনে অপু (২৫) এবং  মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গত মঙ্গলবারের ঘটনায় মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত জন্য তদন্ত কার্যক্রম চলমান আছে। গ্রেফফতারকৃত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   আওয়ামী লীগ  নেতা  আটক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: