সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ

2026-06-25T03:10:25+00:00
2026-06-25T03:10:25+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আনন্দ সময়
সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:১০ এএম 
সৈয়দ আব্দুল হাদী। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’। এটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া এই শিল্পীর জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা অজানা অধ্যায়। 

এতে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণা করেছেন তার শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশা নিয়ে। একই সঙ্গে উঠে এসেছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা।

প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী; তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে...’র মাধ্যমে আমরা শুধু তার সাফল্যের গল্প নয় বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।

আগামী ১ জুলাই, সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিকাল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রামাণ্যচিত্রটি। 

সময়ের আলো/আআ


  বিষয়:   সৈয়দ আব্দুল হাদী  প্রামাণ্যচিত্র 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: