হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭২টি

2026-06-25T11:42:43+00:00
2026-06-25T11:44:53+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪২ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ১১:৪৪ এএম
ছবি : সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭২টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ৬১৭ জন হাজি দেশে ফিরেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ২৯৮ জন হাজি।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯১টি, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। এয়ারলাইনসগুলোর মাধ্যমে এখন পর্যন্ত বিমান বাংলাদেশে ফিরেছেন ২৯ হাজার ২৯৯ জন, সৌদিয়ায় ২২ হাজার ৪৫৯ জন, ফ্লাইনাসে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসে ৪ হাজার ১৮৭ জন হাজি।

বাকি হাজিদেরও পর্যায়ক্রমে নির্ধারিত ফিরতি ফ্লাইটে দেশে আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে ৪১৫ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছিল। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৬ হাজার ৯৬৩ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে।

মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৩৬০ জন হাজিকে তথ্য ও বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।


চলতি বছর হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। প্রাক-হজ ফ্লাইট শেষ হয় ২১ মে। ২৬ মে অনুষ্ঠিত হয় পবিত্র হজ।

হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

চলতি বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজার বেশি বাংলাদেশি হাজী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: