বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সংসদে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) ডা. মাহবুবুর রহমান। তিনি

2026-06-25T14:57:32+00:00
2026-06-25T14:57:32+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সংসদে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:৫৭ পিএম 
সংসদে কথা বলেন ময়মনসিং-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) ডা. মাহবুবুর রহমান। সংগৃহীত ছবি
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) ডা. মাহবুবুর রহমান। তিনি সংসদে প্রশ্ন রাখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট অর্গানাইজেশন, সেটা কীভাবে ট্যাক্সবল হয়?  

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।  

প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় ডা. মাহবুবুর রহমান বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি ইজ রানিং বাই ট্রাস্টি বোর্ড, নন প্রফিট অর্গানাইজেশন। একটা নন-প্রফিট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয়? এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে। ইউনিভার্সিটির ওপরে চাঁদাবাজি করেছে। 

তিনি বলেন, আমি অনুরোধ করবো আমাদের সরকারকে, এই সরকার অবশ্যই শিক্ষার জন্য এত কিছু যেহেতু করছে, আই হোপ যে ওনারা এই ট্যাক্স জিনিসগুলো না রেখে ট্রাস্টি বোর্ডকে এর আওতা থেকে বাইরে রাখবে ইউনিভার্সিটিকে।


তিনি আরও বলেন, সামাজিক যে সেফটি নেট, এইখানে তো একটা হিউজ ব্যাপার ফ্যামিলি কার্ড, এইটার কোনো তুলনাই হয় না। আমাদের অপজিশনরা প্রথমদিকে হয়তো ফ্যামিলি কার্ড নিয়ে যাই বলেছেন, আমার মনে হয় উনারা বুঝতে পেরেছেন যে— আসলে ফ্যামিলি কার্ড নিয়ে নাড়াচাড়া করলে তাদের নির্বাচিত আসোগুলোতে নিজেদের অসুবিধা। 

নিজ এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, আমার এলাকা ত্রিশাল, এইখানে পাঙ্গাসের ফিশ ফিলের ওপরে ট্যাক্স বসানো হয়েছে যেটা বিদেশ থেকে আমদানি করা হয়। এর ফলে আমাদের চাষিরা অনেক উপকৃত হবেন, উৎপাদিত মাছ আমাদের দেশেই মার্কেটিং করতে পারবে। যার জন্য এবং ফিশ ফিল পোল্ট্রি ফিডের ওপর ট্যাক্স কমে আসছে এইটাও একটা বিশাল যুগান্তকারী ঘটনা হবে।   

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বেসরকারি বিশ্ববিদ্যালয়  ট্যাক্স  প্রস্তাব  সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: