আগে রিকশায় চড়তেন, জুলাই চেতনা বিক্রি করে এখন প্রাডোতে চড়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেছেন, যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন।বৃহস্পতিবার (২৫

2026-06-25T17:57:50+00:00
2026-06-25T17:57:50+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
সংসদে বিএনপির এমপি
আগে রিকশায় চড়তেন, জুলাই চেতনা বিক্রি করে এখন প্রাডোতে চড়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম 
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান। ছবি : সংগৃহীত
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেছেন, যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় ময়মনসিংহ-১০ আসনের (বিএনপি দলীয়) সংসদ সদস্য এসব কথা বলেন।

আক্তারুজ্জামান বলেন, আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন, অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি। মাননীয় স্পিকার, জুলাই তো বিক্রি করার বিষয় না।

আক্তারুজ্জামান বলেন, যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব উনারা আগে কীসে চড়তেন, এখন কীসে চড়েন? কোন বাসায় থাকেন উনারা, মাঝেমধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে এই জাতি দেখত। উনারা আগে কোথায় ছিলেন? এখন পরিবর্তনটা কী রকম হয়েছে?


আক্তারুজ্জামান বলেন, বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি দ্রব্যের ওপর দাম কমানো হয়েছে। দুটি জিনিসের দাম বেড়েছে। একটা হলো সিগারেট, আরেকটা হলো মদ। আমাদের বিরোধী দলের বন্ধুরা, এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ গ্রহণ করেছে। উনারা বলেন, চানাচুর মার্কা বাজেট। আমরা শুনেছি, চানাচুর বাচ্চারা খায়। আবার বড়রাও খায়, কখন? অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। সে জন্য ওনাদের মন খারাপ কিনা জানি না।

সময়ের আলো/আআ


  বিষয়:   রিকশা  জুলাই চেতনা  বিক্রি  বিএনপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: