খাগড়াছড়িতে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউপিডিএফ (প্রসীত) যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও তাজা গোলাবারুদ

2026-06-25T18:32:16+00:00
2026-06-25T18:32:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৩২ পিএম 
ছবি : সময়ের আলো
খাগড়াছড়ির মাটিরাঙ্গায়  ইউপিডিএফ (প্রসীত) যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

জানা যায়, আটকৃতরা হ্লাপ্রুসাই মারমা (৩০), তেজেন্দ্র চাকমা (২৭) ও বিশ্ব ত্রিপুরা(২৮) সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় রাতযাপন করছিলেন‌। গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা ক‌রে তাদের আটক ক‌রা হয়। প‌রে তা‌দের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, এক‌টি বি‌দেশী পিস্তল , ম‌্যাগ‌জিনসহ তিন রাউন্ড গুলি, এক‌টি চাকু ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হ‌য়।


মা‌টিরাঙ্গা থানার ওসি শা‌হেদ উদ্দিন জানান, আটককৃত‌দের বিরুদ্ধে  আইনানুগব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। 
সময়ের আলো/আতা


  বিষয়:   খাগড়াছড়ি  অস্ত্র  ইউপিডিএফ সদস্য  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: