রোববার ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী রোববার ডিএসসিসি

2026-06-25T23:14:12+00:00
2026-06-25T23:14:12+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
রোববার ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:১৪ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী রোববার ডিএসসিসি এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভায় এই তথ্য জানানো হয়। ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সভায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিশুদের বয়স অনুযায়ী দুই রঙের ক্যাপসুল দেওয়া হবে: ৬-১১ মাস বয়সী ১,৩৫,৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) দেওয়া হবে; ১২-৫৯ মাস বয়সী ৪,৫৪,৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আইইউ) খাওয়ানো হবে।

আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার নির্ধারিত ১,৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে এবং কেন্দ্রগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে মোট ৩,৬৫৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. জাহানে ফেরদৌস বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল রাখতে এই জাতীয় কর্মসূচি সফল করা আমাদের সকলের দায়িত্ব। এ লক্ষ্যে আমরা গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

সভায় স্বাস্থ্য কর্মকর্তাদের পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করে বলা হয়, সরকারের সরবরাহকৃত এই ভিটামিন ‘এ’ ক্যাপসুলগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত পরীক্ষাগারে অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষিত এবং শিশুদের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে, নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সময়ের আলো/কহু


  বিষয়:   ডিএসসিসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: