প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ দেওয়া হবে। ‘মিড-ডে মিলে’ যদি

2026-06-25T23:20:24+00:00
2026-06-25T23:20:24+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:২০ পিএম 
এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ দেওয়া হবে। ‘মিড-ডে মিলে’ যদি পচা খাবার সরবরাহ করা হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষা ২০২৬ গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে ‘মিড-ডে মিল’ সরবরাহে অনিয়ম ও পচা খাবার দেয়ার অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ‘মিড-ডে মিল’ সরবরাহে অনিয়মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে বরিশালে একটি মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের প্রশ্ন ফাঁস হতে দেওয়া যাবে না। এমন শাস্তি দেওয়া হবে যে দেশের মানুষ সারা জীবন মনে রাখবে।


তিনি বলেন, পরীক্ষায় অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ 'বডি-ওর্ন ক্যামেরা' ব্যবহার করবে। এছাড়া একটি কন্ট্রোল রুম ও মনিটর থাকবে এবং ভিডিওগুলো সংরক্ষণের ব্যবস্থা থাকবে। যাতে পরবর্তীতে কোনো অনিয়মের অভিযোগ আসলে সেগুলো যাচাই করা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন দক্ষ শিক্ষক। এজন্য শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় থাকার সুযোগ নেই। এজন্য শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   প্রাথমিক বিদ্যালয়  ‘মিড-ডে মিল’  শিক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: