ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার মাসুদকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ রানাকে ডিএমপির গবেষণা ও উন্নয়ন শাখায় বদলি

2026-06-26T10:04:57+00:00
2026-06-26T10:04:57+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার মাসুদকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:০৪ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ রানাকে ডিএমপির গবেষণা ও উন্নয়ন শাখায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এডিসি মাসুদ রানাকে বদলি করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাসুদ রানার একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দেয়। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ এবং তাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছিলেন এডিসি মাসুদ রানা।


ধারণা করা হচ্ছে, এই বিতর্কের জেরেই ডিএমপি কমিশনার স্টাফ অফিসারের পদ থেকে বদলি করা হয়েছে এডিসি মাসুদকে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ডিএমপি  কমিশনার  স্টাফ অফিসার  মাসুদ  বদলি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: