দ্বিপাক্ষিক বৈঠকের পর একান্ত আলাপ করছেন শি জিনপিং-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চীন রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। ঢাকা-নাইপেদো আলোচনায় মধ্যস্ততায় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছে বেইজিং। একইসঙ্গে মিয়নমার

2026-06-26T13:37:11+00:00
2026-06-26T14:04:32+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
দ্বিপাক্ষিক বৈঠকের পর একান্ত আলাপ করছেন শি জিনপিং-তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:৩৭ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ২:০৪ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। ছবি : সময়ের আলো
চীন রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। ঢাকা-নাইপেদো আলোচনায় মধ্যস্ততায় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছে বেইজিং। একইসঙ্গে মিয়নমার হয়ে ঢাকা-বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিংয়ের সরকার।

শুক্রবার (২৬ জুন) চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু তুলে ধরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা।


দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও শি জিনপিং ও তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছে বলেও জানান তারা।
 
উপদেষ্টারা বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে, এই সম্পর্ক শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদি বন্ধুত্বে রূপ নেবে।


সময়ের আলো/ইউএমএইচ
 


  বিষয়:   শি জিনপিং  তারেক রহমান  দ্বিপাক্ষিক বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: