‘অপারেশন সিঁদুরে’ নিহত ৬ সেনার নাম প্রকাশ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরের পহেলগাম গণহত্যার জবাবে গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক অভিযান চালিয়েছিল, সেই অপারেশন অপারেশন

2026-06-26T15:30:35+00:00
2026-06-26T15:30:35+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
‘অপারেশন সিঁদুরে’ নিহত ৬ সেনার নাম প্রকাশ করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের পহেলগাম গণহত্যার জবাবে গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক অভিযান চালিয়েছিল, সেই অপারেশন অপারেশন সিঁদুরে প্রাণ হারানো ৬ বীর সেনার নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক তালিকায় এই তথ্য জানানো হয়। শহীদদের তালিকায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন।

দেশটির সরকার জানিয়েছে, দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা এই ছয় বীর যোদ্ধার নাম স্থায়ীভাবে খোদাই করা হবে রাজধানী নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে।

নিহত সেনারা হলেন- সুবেদার মেজর পবন কুমার; রাইফেলম্যান সুনীল কুমার; ল্যান্স নায়েক দিনেশ কুমার; অগ্নিবীর মুরালি নায়েক; হাবিলদার সুনীল কুমার সিং; সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ত্যাগ চক্র বা সার্কেল অব স্যাক্রিফাইস মূলত দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীরদের প্রতি উৎসর্গীকৃত। গ্রানাইট পাথরের তৈরি ১৬টি বৃত্তাকার দেওয়াল সংবলিত এই ত্যাগ চক্রের ইঁটে ভারতের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের জন্য জীবন দেওয়া প্রতিটি সৈনিকের নাম, পদবি এবং তাদের ইউনিটের নাম খোদাই করা রয়েছে। এবার সেই অমর দেওয়ালে যুক্ত হতে যাচ্ছে এই ৬ যোদ্ধার নাম।

গত বছরের মে মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিশোধ হিসেবে গত বছরের ৭ মে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সক্রিয় একাধিক কথিত জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত ও ভয়াবহ বিমান হামলা শুরু করে ভারতীয় বাহিনী। ভারতের এই সামরিক প্রত্যাঘাতের নামকরণ করা হয়েছিল অপারেশন অপারেশন সিঁদুর।





সময়ের আলো/কহু



  বিষয়:   অপারেশন সিঁদুর  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: