যে ৪ জেলায় শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সরকারি নিয়মানুযায়ী সপ্তাহিক ছুটির দিন হিসেবে শনিবার ব্যাংক বন্ধ থাকে। তবে আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর

2026-06-26T19:47:39+00:00
2026-06-26T19:47:39+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
অর্থনীতি
যে ৪ জেলায় শনিবার ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
সরকারি নিয়মানুযায়ী সপ্তাহিক ছুটির দিন হিসেবে শনিবার ব্যাংক বন্ধ থাকে। তবে আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় শনিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংকের শাখা নগদ অর্থের সরবরাহ ও জমা নিশ্চিত এবং ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা থাকবে।


সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলার রাখার এই সিদ্ধান্ত আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংক কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সময়ের আলো/আআ


  বিষয়:   ব্যাংক  অর্থনীতি  ব্যবসা 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: