মাঠে কবে দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার

সময়ের আলো ডেস্ক

খেলা

দুই দলের পথই এখন পরিষ্কার। ভিন্ন ভিন্ন গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনই নিশ্চিত হয়ে গেছে,

2026-06-26T19:57:45+00:00
2026-06-26T19:57:45+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
মাঠে কবে দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম 
লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। সংগৃহীত ছবি
দুই দলের পথই এখন পরিষ্কার। ভিন্ন ভিন্ন গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনই নিশ্চিত হয়ে গেছে, জে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যাচ্ছে আর্জেন্টিনা। গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে  ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। 

দুই দলই গ্রুপসেরা হওয়ায় নকআউটে ব্রাজিল-আর্জেন্টিনার কোথায় দেখা হতে পারে, সেটিও অনেকটাই পরিষ্কার। দুই দল যদি নকআউটের ম্যাচগুলো জিততে থাকে, তাহলে ফাইনালের আগেই দেখা হয়ে যাবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, একে অপরের মুখোমুখি হওয়ার আগে তিনটি ধাপ পার হতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। শেষ ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল সফলভাবে পার করতে পারলে সেমিফাইনালে দেখা হয়ে যাবে লিওনেল মেসি-নেইমারের।


শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে এইচ গ্রুপের রানার্সআপ দল। উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরবের যেকোনো একটি হতে পারে সেটি। এই পর্ব পার করতে পারলে শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম। 

এদিকে, পর্তুগাল এই পর্ব পর্যন্ত এলে কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।

আরেক দিকে শেষ ৩২-এ ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ এফ–এর রানার্সআপ দলের। এটি হতে পারে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপান। শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো দল। আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড।

দুই দলই কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারলে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটা হবে ব্রাজিল-আর্জেন্টিনার। ১৫ জুলাই আটলান্টায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। 

১৯৯০ সালের পর বিশ্বকাপে এখন পর্যন্ত দেখা হয়নি আর্জেন্টিনা-ব্রাজিলের। বিশ্বকাপে দল দুটি মোট চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ২টিতে, আর্জেন্টিনা জিতেছে ১টিতে। অন্যটি ড্র।

দুই দেশের সামগ্রিক পরিসংখ্যানে অবশ্য আর্জেন্টিনা কিছুটা এগিয়ে আছে। এখন পর্যন্ত ১০৬বার মুখোমুখি হয়ে ৪১বার জিতেছে আর্জেন্টিনা, ব্রাজিল ৩৯বার। ২৬ ম্যাচ হয়েছে ড্র। শেষ চার ম্যাচের তিনটিতে জিতেছে আর্জেন্টিনা, একটি ড্র।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ব্রাজিল  আর্জেন্টিনা  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: