হঠাৎ করেই দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে ‘মিসাইল অ্যালার্ট’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে হঠাৎ করেই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কী কারণে এই সতর্কতা জারি

2026-06-26T22:22:03+00:00
2026-06-26T22:22:03+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
হঠাৎ করেই দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে ‘মিসাইল অ্যালার্ট’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:২২ পিএম 
হঠাৎ করেই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে হঠাৎ করেই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে জানানো হয়নি।

শুক্রবার (২৬ জুন) সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে হঠাৎ করেই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়। তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিট পরই কর্তৃপক্ষ কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই পরিস্থিতি নিরাপদ বলে ঘোষণা করে।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যে এটিই ছিল প্রথম মোবাইল সতর্কতা। এতে দুবাইয়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও বিস্ময় ছড়িয়ে পড়ে।

এর আগের দিন, ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এভার লাভলি’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান।

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   দুবাই  বাসিন্দা  মোবাইল  মিসাইল অ্যালার্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: