বর্ষাকালে বেছে নিন সঠিক জুতা

সময়ের আলো ডেস্ক

ফিচার

বর্ষা মানেই ভেজা রাস্তা, কাদা আর জলাবদ্ধতা। এ সময় ঘোরাঘুরি বা দৈনন্দিন কাজে বের হতে চাইলে পোশাকের পাশাপাশি জুতার দিকেও

2026-06-26T22:55:36+00:00
2026-06-26T22:56:08+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ফিচার
বর্ষাকালে বেছে নিন সঠিক জুতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ১০:৫৬ পিএম
সংগৃহীত ছবি
বর্ষা মানেই ভেজা রাস্তা, কাদা আর জলাবদ্ধতা। এ সময় ঘোরাঘুরি বা দৈনন্দিন কাজে বের হতে চাইলে পোশাকের পাশাপাশি জুতার দিকেও বাড়তি নজর দিতে হয়। কারণ ভুল জুতা শুধু অস্বস্তিই নয়, পিছলে পড়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়াতে পারে।

কেমন জুতা বেছে নেবেন?
বর্ষাকালে পানিপ্রতিরোধী বা দ্রুত শুকিয়ে যায়— এমন জুতা পরাই ভালো। শক্ত গ্রিপযুক্ত সোলের জুতা পিচ্ছিল রাস্তায় হাঁটতে সহায়তা করে। হালকা, আরামদায়ক এবং সহজে পরিষ্কার করা যায়— এমন জুতা দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী। রাবার, ইভিএ (ইথিলিন ভিনাইল অ্যাসিটেট) বা সিনথেটিক উপাদানে তৈরি জুতা সাধারণত বর্ষার জন্য ভালো বিকল্প।

ওয়াটারপ্রুফ স্নিকার 
দীর্ঘক্ষণ হাঁটার জন্য পানিপ্রতিরোধী স্নিকার বেশ আরামদায়ক। এসব জুতার সোল সাধারণত ভালো গ্রিপ দেয়, ফলে ভেজা বা পিচ্ছিল রাস্তায় পিছলে যাওয়ার ঝুঁকি কমে।


ক্রকস
ইভিএ ফোম বা রাবার দিয়ে তৈরি ক্রকস খুবই হালকা। এতে সহজে পানি জমে না, দ্রুত শুকিয়ে যায় এবং পরিষ্কার করাও সহজ। পাশাপাশি এর নন-স্লিপ সোল ভেজা পথে হাঁটতে বাড়তি নিরাপত্তা দেয়।


রেইন বুট
ভারী বৃষ্টি বা জলাবদ্ধ এলাকায় চলাচলের জন্য রেইন বুট অন্যতম সেরা পছন্দ। রাবারের তৈরি এসব বুট পা পুরোপুরি শুকনা রাখে এবং পিচ্ছিল রাস্তায় ভালো গ্রিপ দেয়।


জেলি স্যান্ডেল ও ফ্লিপ-ফ্লপ
হালকা বৃষ্টি বা স্বল্প সময়ের বাইরে যাওয়ার জন্য রাবার বা প্লাস্টিকের জেলি স্যান্ডেল ও ফ্লিপ-ফ্লপ উপযোগী। এগুলো সহজে ভেজে না এবং দ্রুত শুকিয়ে যায়।

পরামর্শ : বর্ষাকালে কাপড় বা চামড়ার জুতা এড়িয়ে চলাই ভালো। কারণ এসব জুতা ভিজে গেলে শুকাতে সময় লাগে, দুর্গন্ধ তৈরি হতে পারে এবং দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বর্ষা  পা  সঠিক জুতা 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: