মন ভরে নিঃশ্বাস নিন দূষণহীন ঢাকার বাতাসে

জাতীয়

দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমানে বর্ষা মৌসুমের প্রভাবে কিছুটা উন্নতি হয়েছে।শনিবার (২৭ জুন)

2026-06-27T09:09:28+00:00
2026-06-27T09:09:28+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
মন ভরে নিঃশ্বাস নিন দূষণহীন ঢাকার বাতাসে
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:০৯ এএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমানে বর্ষা মৌসুমের প্রভাবে কিছুটা উন্নতি হয়েছে। 

শনিবার (২৭ জুন) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৪তম।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, শনিবার সকালে ঢাকার বায়ুমান সূচক ছিল ৬৫, যা মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচিত। আগের দিন শুক্রবার এই সূচক ছিল ৭৫।

এ অবস্থায় সাধারণ মানুষের জন্য বাতাস মোটামুটি নিরাপদ। তবে অতি সংবেদনশীল ব্যক্তি, শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য সামান্য স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে।

আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় শনিবার সকালে ১৭৪ সূচক নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান সূচক ১৬৪। শহর দুটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এ ছাড়া তালিকার তৃতীয় থেকে নবম স্থানে থাকা শহরগুলোর বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শহরগুলো হলো—উগান্ডার কামপালা, ভারতের দিল্লি, কঙ্গোর কিনশাসা, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, চিলির সান্তিয়াগো, ইসরায়েলের তেল আবিব এবং ইতালির মিলান।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমান সূচক ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে বাতাসকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কারণে বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে রাজধানীর বায়ুমান প্রায়ই অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়। তবে বর্ষার শুরুতে বৃষ্টিপাতের কারণে বাতাসে থাকা ধুলিকণা ধুয়ে যাওয়ায় বায়ুমানের কিছুটা উন্নতি দেখা যায়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মন  নিঃশ্বাস  দূষণহীন  ঢাকা  বাতাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: