এবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামি বিপ্লবী

2026-06-27T10:02:53+00:00
2026-06-27T10:04:09+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:০২ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১০:০৪ এএম
ছবি : সংগৃহীত
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির মিডিয়া উইংয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে অঞ্চলের এমন কিছু সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। তবে এই হামলা ঠিক কোন অঞ্চলে বা কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা অতিরিক্ত কোনো বিবরণ বিবৃতিতে দেওয়া হয়নি।

ইরানের উপকূলে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে আইআরজিসি বলেছে, ওয়াশিংটন বরাবরের মতোই তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং ইরানি উপকূলে বিমান হামলা চালিয়েছে।

বিবৃতিতে দ্বিপাক্ষিক সমঝোতার প্রসঙ্গ টেনে আইআরজিসি উল্লেখ করেছে, পারস্পরিক সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, হরমুজ প্রণালীর ট্রাফিক বা নৌ-চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে ইসলামাবাদের (পাকিস্তান) বিশেষ চুক্তি ও ব্যবস্থা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে তারা আরও জানায়, আমেরিকা বিভিন্ন পক্ষকে উসকানি দিয়ে এই প্রতিশ্রুতি ও চুক্তি ভঙ্গ করার চেষ্টা চালিয়েছিল, যার ফলশ্রুতিতে ইরান এই প্রয়োজনীয় ও উপযুক্ত জবাব দিয়েছে।

ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই ধরনের আগ্রাসনের যদি পুনরাবৃত্তি ঘটে, তবে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া ও পাল্টা জবাব আরও অনেক বেশি ব্যাপক ও সুদূরপ্রসারী হবে।


সময়ের আলো/কহু


  বিষয়:   আইআরজিসি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: