মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও, সরকারী কর্মচারীকে শোকজ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে মানসিক ভারসাম্যহীন নারীর জমানো প্রায় ১ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক

2026-06-27T11:42:41+00:00
2026-06-27T11:42:41+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও, সরকারী কর্মচারীকে শোকজ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৪২ এএম 
খুরশিদা বেগম। ছবি : সংগৃহীত
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে মানসিক ভারসাম্যহীন নারীর জমানো প্রায় ১ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক জনপ্রতিনিধি ও  সরকারি কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইউএনও বেদবতী মিস্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, খুরশিদা বেগম দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশের একটি খোলা প্রকোষ্ঠে রাতযাপন শুরু করেন তিনি। সেখানে কোনো দরজা না থাকায় নানা সমস্যায় পড়তে হয় তাকে। তাই ওই প্রকোষ্ঠে দরজা লাগানোর জন্য মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে প্রায় ১ লাখ টাকা সংগ্রহ করেন।


উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত ১০ জুন খুরশিদা বেগম উপজেলা পরিষদের নাজিরখানায় গিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে টাকাগুলো জমা দেন। একইসঙ্গে ওই প্রকোষ্ঠে একটি দরজা স্থাপনের অনুরোধ জানান। বিষয়টি জানতে পেরে ইউএনও বেদবতী মিস্ত্রী তাকে একটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন এবং টাকাগুলো ফেরত নিয়ে যেতে বলেন। তবে, তিনি ওই টাকা না নিয়েই সেখান থেকে চলে যান। পরে ইউএনও টাকাগুলো তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামকে। অভিযোগ রয়েছে, দায়িত্ব পাওয়ার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও তারা টাকাগুলো খুরশিদা বেগমের হাতে পৌঁছে দেননি। বিষয়টি জানতে পেরে গত ২৪ জুন ওই দুই ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেন ইউএনও। নোটিশে দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, ‘একজন অসহায় নারীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে নারী একটি দরজার জন্য মানুষের কাছে হাত পেতে টাকা সংগ্রহ করতে বাধ্য হয়েছেন, তার কষ্টার্জিত টাকা যদি নিরাপদ না থাকে, তাহলে দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সময়ের আলো/মহু



  বিষয়:   মানসিক  ভারসাম্যহীন  নারী  টাকা  সরকারী  কর্মচারী  শোকজ  মাগুরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: