অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই এখন মানুষের তথ্য জানার প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন

2026-06-27T16:02:52+00:00
2026-06-27T16:02:52+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
সেতুমন্ত্রী
অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:০২ পিএম 
বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আয়োজিত ফল উৎসব। সংগৃহীত ছবি
দেশের গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই এখন মানুষের তথ্য জানার প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন সাংবাদিকতা মানুষের দেখা, জানা ও সম্পৃক্ত থাকার সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আর এই পরিবর্তনের সঙ্গে তরুণ প্রজন্ম সবচেয়ে সফলভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনটি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের নিয়ে গঠিত।

বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, মানুষ এখন অনলাইন সাংবাদিকতার মাধ্যমেই খবর জানছে, দেখছে এবং যুক্ত থাকছে। সময়ের যে চাহিদা, সেটিকে ধারণ করতে পেরেছেন অনলাইন সাংবাদিকরা। এটি যেমন তাদের সক্ষমতার স্বীকৃতি, তেমনি তাদের জন্য একটি বড় অর্জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষার্থী বলেন, তিনি প্রায়ই নিজেকে মাস কমিউনিকেশনের ছাত্র হিসেবে পরিচয় দেন। সাংবাদিকতা করার সুযোগ না পেয়ে রাজনীতিতে এলেও সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। বিশেষ অতিথি ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল, টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।


অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের জয়েন্ট এডিটর লুৎফর রহমান হিমেল, সহ-সভাপতি জাগো নিউজের এডিটর কে এম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম (রুবেল) ও দৈনিক আগামীর সময়ের অনলাইন এডিটর আনিসুর রহমান বুলবুল, অর্থ সম্পাদক স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টিভির হেড অব অনলাইন মাউসদ বিন আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য টাইমস টুডের অনলাইন ইনচার্জ মো. রওশন জামিল প্রধান এবং বার্তা ২৪-এর নিউজরুম কো-অর্ডিনেটর মনসুরা চামেলী।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন চ্যানেল আইয়ের সিএনই মীর মাসরুর জামান, দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল মো. মোস্তাফিজুর রহমান ও হেড অব অনলাইন একরামুল হক বিপ্লব, যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান এবং মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, সময়ের আলোর হেড অব মাল্টিমিডিয়া সাঈদ রহমান, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, বৈশাখী টিভির হেড অব অনলাইন অ্যান্ড ডিজিটাল এইচ এম নাহিয়ান, এখন টিভির ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, বাংলা নিউজ ২৪-এর হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, টাইমস টুডের এডিটর মাসুম খান ও হেড অব ডিজিটাল এ কে এম ইমরানুল হক, দৈনিক মানবকণ্ঠের হেড অব অনলাইন মো. ফরহাদ হোসেন, ইনকিলাবের নিউজ এডিটর (মাল্টিমিডিয়া) খোন্দকার তানভীর রহমান, আলোকিত বাংলাদেশের অনলাইন ইনচার্জ মো. হাসান আল বান্না, সমাচার প্রতিদিনের অনলাইন ও ডিজিটাল হেড যুবরাজ ফয়সাল, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, অগ্রদূতের এক্সিকিউটিভ এডিটর হাসনাত কাদির ইসলাম এবং আজকের পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ মামুন সোহাগসহ আরও অনেকে।

আয়োজকদের ভাষ্য, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের পরিবারকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। এ সময় সদস্যদের পরিবারের শিশুদের বিশেষ উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা উপহার দেওয়া হয়।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   সেতুমন্ত্রী  অনলাইন  সাংবাদিকতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: