সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।রোববার (২৮ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

2026-06-28T08:41:03+00:00
2026-06-28T09:29:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল চলাচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৪১ এএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৯:২৯ এএম
ছবি : সংগৃহীত
মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।

রোববার (২৮ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, সকালে আর্জেন্টিনার খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিপুলসংখ্যক দর্শক ও সমর্থক জড়ো হন। এ সময় উচ্ছ্বাসে উড়িয়ে দেওয়া একগুচ্ছ নীল-সাদা গ্যাস বেলুন বাতাসে ভেসে গিয়ে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে আটকে যায়।

এর পরপরই মেট্রোরেলের সংবেদনশীল সুরক্ষাব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছাকাছি এসে থেমে যায় এবং সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।


মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওভারহেড ক্যাটেনারি লাইনে বাইরের কোনো বস্তু আটকে থাকলে ট্রেনের প্যান্টোগ্রাফ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্পার্কিং কিংবা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, তারে আটকে থাকা বেলুনগুলো অপসারণ এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করার পরই মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হবে। ইতোমধ্যে কারিগরি দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সাময়িক  বন্ধ  মেট্রোরেল  চলাচল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: