হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কর্তৃক ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের হুমকির বিষয়টি সামনে আনার পরপরই রোববার (২৮ জুন) এক জরুরি ও গুরুত্বপূর্ণ

2026-06-28T13:21:05+00:00
2026-06-28T13:21:05+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:২১ পিএম 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সংগৃহীত ছবি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কর্তৃক ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের হুমকির বিষয়টি সামনে আনার পরপরই রোববার (২৮ জুন) এক জরুরি ও গুরুত্বপূর্ণ সফরে বাগদাদ যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের আধা-সরকারি গণমাধ্যম মেহর নিউজ এজেন্সি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার রাতে হঠাৎ করে এই সফরের ঘোষণা দেওয়া হয়। আগে থেকে কোনো পরিকল্পনা বা ঘোষণা ছাড়া এই ধরনের আকস্মিক সফর তেহরানের কোনো জরুরি পরিস্থিতি বা গোপনীয়তার উদ্বেগকে নির্দেশ করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত ওয়াশিংটনের চাপের মুখেও ইরাক যে এখনো তেহরানের অন্যতম অংশীদার, তা বজায় রাখাই এই সফরের মূল উদ্দেশ্য।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাগদাদের ‘গ্রিন জোন’-এ দেশটির নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান এবং শীর্ষ নেতাদের লক্ষ্য করে দুর্নীতিবিরোধী ধরপাকড়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই অভিযানে ইরান-ঘনিষ্ঠ রাজনীতিক নাকি সুন্নি আরব দলগুলোকে নিশানা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

একই সাথে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা রুখতে এবং ইরান-সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রণে আনতে জোরালো চেষ্টা চালাচ্ছেন। আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী জাইদির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে, যেখানে ওয়াশিংটনের পক্ষ থেকে এই মিলিশিয়াদের নিরস্ত্র করার জন্য তার ওপর ব্যাপক চাপ রয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ইরানি প্রক্সিদের কঠোর সমালোচনা করেছেন। বাহরাইনে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকেও ইরাকি মিলিশিয়াদের ড্রোন ও বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানানো হয়। জিসিসি ভুক্ত দেশগুলো ইরাকের নতুন সরকারের অস্ত্র কেবল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে এবং কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   ইরাক  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: