কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১৫ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন তিন যুবক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা ১৫ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তিন যুবক। গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

2026-06-28T15:44:39+00:00
2026-06-28T15:44:39+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১৫ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন তিন যুবক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৪৪ পিএম 
মূল ভূখণ্ডে তাদের স্বজনদের কাছে ফিরতে পারছেন না তিন যুবক। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা ১৫ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তিন যুবক। গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্ত দিয়ে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে, বিজিবি ও সীমান্তবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। 

রবিবার (২৮ জুন) পর্যন্ত তাদের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে।


পতাকা বৈঠক ও আলোচনা ব্যর্থ হওয়ার পর বিএসএফ ফিরিয়ে না নেওয়ায় ওই তিন যুবক মূল ভূখণ্ডে তাদের স্বজনদের কাছে ফিরতে পারছেন না। ফলে, তাদেরকে সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে।

জামালপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্তে নজরদারিতে বিজিবি আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   কুড়িগ্রাম  রৌমারী  সীমান্ত  শূন্যরেখা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: