স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে গত তিন দিন ধরে চলা পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ করতে এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে আবারও আলোচনায় ফিরছে

2026-06-29T05:45:16+00:00
2026-06-29T05:45:16+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৪৫ এএম 
জেডি ভ্যান্স। সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীতে গত তিন দিন ধরে চলা পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ করতে এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে আবারও আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান। 

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুই পক্ষই সাময়িক হামলা বন্ধ রেখে মঙ্গলবার (৩০ জুন) কাতারে পরবর্তী দফার আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। 

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সুইজারল্যান্ডে এই বৈঠক হওয়ার কথা জানালেও, শেষ পর্যন্ত কাতারেই তা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আলোচনায় হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতার বিষয়টি মূল প্রাধান্য পাবে। 


এর আগে প্রণালীটি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানের মাশুল আদায়ের চেষ্টার তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ৬০ দিনের সমঝোতা স্মারকের লঙ্ঘন। ইরান এই শর্ত না মানলে আবারও সামরিক অভিযান শুরুর হুমকিও দেওয়া হয়েছে। 

তবে সব উত্তেজনা কাটিয়ে আপাতত স্থায়ী সমাধানের লক্ষ্যেই দুই দেশ আলোচনার টেবিলে বসছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুদ্ধ  আলোচনা  যুক্তরাষ্ট্র  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: