বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সময়ের আলো ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের

2026-06-29T07:47:21+00:00
2026-06-29T08:31:47+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খেলা
বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৪৭ এএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৮:৩১ এএম
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয় পেলেই পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত হবে এবং পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে বাংলাদেশে বরাবরের মতোই ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ম্যাচকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঘরোয়া দর্শকদের জন্যও থাকছে একাধিক সম্প্রচার মাধ্যম।
আরও পড়ুন

দেশের দর্শকরা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশনের পর্দায় সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্যও রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুযোগ।

সাবস্ক্রিপশন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে ম্যাচটি সরাসরি দেখা যাবে। নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে দর্শকরা যেকোনো স্থান থেকেই ম্যাচ উপভোগ করতে পারবেন।

বিশ্বকাপের নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এএডি/


  বিষয়:   বাঁচা  মরা  লড়াই  রাত  মাঠ  ব্রাজিল  জাপান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: