ঢাকার বাতাসের পরিস্থিতি কী?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার বায়ুমানে সাময়িক উন্নতির লক্ষণ দেখা গেলেও দূষণের সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। সর্বশেষ বায়ুর মান সূচক এএকিউআই অনুযায়ী, সোমবার

2026-06-29T07:57:18+00:00
2026-06-29T07:57:18+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
ঢাকার বাতাসের পরিস্থিতি কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৫৭ এএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বায়ুমানে সাময়িক উন্নতির লক্ষণ দেখা গেলেও দূষণের সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। সর্বশেষ বায়ুর মান সূচক এএকিউআই অনুযায়ী, সোমবার (২৯ জুন) সকালে ঢাকার বাতাস ‘মাঝারি’ মানের মধ্যে রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নতিকে স্থায়ী ধরে নেওয়ার সুযোগ নেই।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ঢাকার এএকিউআই স্কোর ৭৭। এই স্কোর অনুযায়ী বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ২৮তম।

পরিবেশবিদদের মতে, রাজধানীর বায়ুদূষণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটার ধোঁয়া এবং বিভিন্ন শিল্পকারখানার নির্গমন। এসব উৎস থেকে দূষণ কমাতে কঠোর নজরদারি ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন ছাড়া দীর্ঘমেয়াদে বায়ুর মান উন্নয়ন সম্ভব নয়।

এদিকে, একই সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার এএকিউআই স্কোর ১৬১। দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৬০। ভারতের কলকাতা ১৪৯ স্কোর নিয়ে তৃতীয়, পাকিস্তানের লাহোর ১৪০ স্কোর নিয়ে চতুর্থ এবং চীনের উহান ১৩৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুর মান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে খুব অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাফেরা সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

এএডি/


  বিষয়:   বায়ুদূষণ  শীর্ষ  দিল্লি  ঢাকা  পরিস্থিতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: