নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সূচি প্রকাশ

সময়ের আলো ডেস্ক

খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়েছে। টুর্নামেন্টের শুরুতে ১২ দল থাকলেও এখন শিরোপার দৌড়ে টিকে আছে

2026-06-29T08:27:05+00:00
2026-06-29T08:27:05+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সূচি প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:২৭ এএম 
সংগৃহীত ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়েছে। টুর্নামেন্টের শুরুতে ১২ দল থাকলেও এখন শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র চারটি দল। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

গ্রুপ-১ থেকে টানা পাঁচ জয়ে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। একই গ্রুপে পাঁচ ম্যাচে চারটি জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে শেষ চারে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে গ্রুপ-২ এ অপরাজিত থেকেছে ইংল্যান্ড। স্বাগতিকরা পাঁচ ম্যাচেই জয় পেয়ে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়। দ্বিতীয় সেমিফাইনালের টিকিট নিয়ে শেষ পর্যন্ত লড়াই ছিল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে। দুই দলেরই সমান ৬ পয়েন্ট থাকলেও উন্নত নেট রানরেটের কারণে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সেমিফাইনাল নিশ্চিত করে ক্যারিবীয়রা।
আরও পড়ুন

শেষ চারে দুটি জমজমাট লড়াই অপেক্ষা করছে ক্রিকেট-প্রেমীদের জন্য। আগামী ৩০ জুন দ্য ওভালে প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২ জুলাই। একই ভেন্যু দ্য ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ৫ জুলাই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর নতুন চ্যাম্পিয়ন।

সেমিফাইনালের সূচি
৩০ জুন : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২ জুলাই : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০মিনিট)

এএডি/


  বিষয়:   নারী  টি-টোয়েন্টি  বিশ্বকাপ  সেমিফাইনাল  সূচি  প্রকাশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: