জলাবদ্ধতা ও দুর্গন্ধে মানবেতর জীবনযাপন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বুড়োর দোকান ও চাঁপাতলা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন

2026-06-29T11:52:56+00:00
2026-06-29T12:25:58+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
জলাবদ্ধতা ও দুর্গন্ধে মানবেতর জীবনযাপন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৫২ এএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ১২:২৫ পিএম
চাঁপাতলা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বুড়োর দোকান ও চাঁপাতলা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন গৃহস্থালি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হুদা জানান, এলাকাটিতে পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং চারপাশের খাল-নালা ভরাট হয়ে যাওয়ার কারণে পানি আটকে থাকে। দীর্ঘ সময় পানি জমে থাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও আঙিনা তলিয়ে গেছে। এই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির সংস্পর্শে থাকায় শিশু ও বয়স্কদের মধ্যে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই বর্ষা মৌসুমে তাদের এই চরম ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো স্থায়ী সমাধান মেলেনি।


তবে সাম্প্রতিক ভোগান্তি বিবেচনা করে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি আপৎকালীন বা ক্ষণস্থায়ী ব্যবস্থা হিসেবে পাইপ লাগিয়ে সেচের মাধ্যমে ভৈরব নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বর্তমান সংকট কাটাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্থায়ীভাবে পানি নিষ্কাশন ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ভরাট হয়ে যাওয়া খাল-নালাগুলো সংস্কার এবং একটি পরিকল্পিত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা না হলে প্রতি বর্ষায় তাদের এই মানবেতর জীবন থেকে মুক্তির কোনো উপায় থাকবে না।

সময়ের আলো/জোই


  বিষয়:   অভয়নগর  পরিবার  পানিবন্দি  দুর্গন্ধযুক্ত  পানি  মানবেতর  জীবনযাপন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: