হজ শেষে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে।সোমবার (২৯ জুন) প্রকাশিত হজ বুলেটিন

2026-06-29T14:34:40+00:00
2026-06-29T14:34:40+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
হজ শেষে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ জন বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (২৯ জুন) প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, রোববার পর্যন্ত মোট ২০৪টি ফিরতি ফ্লাইটে ৭৩ হাজার ৭৬ জন হাজি দেশে ফিরেছেন।

সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৮ হাজার ৬১৭ জন হাজি। অবশিষ্ট হাজিরাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফিরতি ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ১০৮টি ফ্লাইটে ৩৩ হাজার ৪৮৮ জন হাজিকে দেশে নিয়ে এসেছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনস ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ১২৮ জন এবং ফ্লাইনাস ২৭টি ফ্লাইটে ১০ হাজার ২৬০ জন হাজিকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
আরও পড়ুন

চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানকালে মোট ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্যসেবার তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী ৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৩৯ জন হাজিকে চিকিৎসাসেবা প্রদান করেছে। অন্যদিকে মক্কা ও মদিনায় পরিচালিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৪৪৩ জন হাজিকে তথ্য ও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট, ২৬ মে অনুষ্ঠিত হয় পবিত্র হজ এবং ৩০ মে থেকে শুরু হয় হাজিদের ফিরতি ফ্লাইট। এই কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

এএডি/


  বিষয়:   হজ  শেষ  বাংলাদেশি  হজযাত্রী  কার্যক্রম  দেশ  হাজার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: