দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের এ ঘটনায় আরও

2026-06-29T18:14:42+00:00
2026-06-29T18:14:42+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:১৪ পিএম 
প্রতীকী ছবি
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের এ ঘটনায় আরও ২ জন আহতের ঘটনা ঘটেছে

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামরুল ওই গ্রামের বাসিন্দা দিলদার রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সকালে মাঠে কৃষিকাজ করতে যান কামরুল। সকালের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়।

বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কামরুলের। পরে আশেপাশের মাঠের অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।


উপজেলার বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সদের আলী খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সময়ের আলো/আতা


  বিষয়:   দিনাজপুর  বজ্রপাত  যুবক  মৃত্যু  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: