ঢাকা উত্তরের ২৯টি খাল দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল পুরোপুরি দখলমুক্ত করা হবে

2026-06-29T18:50:09+00:00
2026-06-29T18:50:09+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
জাতীয়
ঢাকা উত্তরের ২৯টি খাল দখলমুক্ত করা হবে : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৫০ পিএম 
অনুষ্ঠানে প্রশাসক শফিকুল ইসলাম খান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সোমবার (২৯ জুন) মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বিগত ১৭ বছরের জমা হওয়া ময়লা-আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের কবলে চলে গেছে। এই জলাশয় ও খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকাকে রক্ষা করা অসম্ভব। তাই নগরবাসীকে বাঁচাতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সব বাধা উপেক্ষা করে জনগণের সহায়তায় ২৯টি খালই উদ্ধার করা হবে।

একই সাথে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানান প্রশাসক। এরই ধারাবাহিকতায় আজ মিরপুরে এই মেগা বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হলো। 


সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত রাখতে প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে ছাদবাগান গড়ে তুলুন। তবে ছাদবাগান যেন ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার অনুরোধ জানান তিনি।

সবশেষে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়নে যত্রতত্র ময়লা না ফেলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার অনুরোধ করেন প্রশাসক। বর্তমান সরকারকে জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত এই সরকার সবসময় জনকল্যাণমূলক কাজের পাশে থাকবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাকা উত্তর  ২৯টি খাল  দখলমুক্ত  ডিএনসিসি প্রশাসক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: