জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে দেশব্যাপী মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই জাগরণ কর্মসূচি’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফ্যাসিবাদবিরোধী এই গণ-অভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিতে জুলাই মাসজুড়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বৈচিত্র্যময় সব আয়োজন।
সোমবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাই থেকে জনপদে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী লড়াই ও অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। একই দিনে উপজেলা পর্যায়ে মাসব্যাপী ‘জুলাই থেকে জনপদে’ কর্মসূচির উদ্বোধন করা হবে।
সময়ের আলো/আআ