ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নিবন্ধনে লাগছে না টিআইএন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের সাধারণ ব্যাংক গ্রাহক ও জমি-ফ্ল্যাট ক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর এসেছে জাতীয় সংসদে। ২০২৬ সালের অর্থবিল পাসের সময় বেশ

2026-06-29T22:44:19+00:00
2026-06-29T22:44:19+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
অর্থনীতি
ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নিবন্ধনে লাগছে না টিআইএন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশের সাধারণ ব্যাংক গ্রাহক ও জমি-ফ্ল্যাট ক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর এসেছে জাতীয় সংসদে। ২০২৬ সালের অর্থবিল পাসের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার বিতর্কিত প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের নিয়মেই টিআইএন ছাড়াই নাগরিকরা ব্যাংক হিসাব খুলতে পারবেন।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সংশোধনীর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে অর্থবিলটি আনুষ্ঠানিকভাবে পাস করা হয়েছে। এর আগে গত ১১ জুন বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ আলোচনা করেন। বিলটি পাসের আগে সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বার্থ ও নাগরিক ভোগান্তির কথা বিবেচনা করে অর্থবিলে বেশ কিছু বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ব্যাংক হিসাবের টিআইএন সংক্রান্ত বাধ্যবাধকতা প্রত্যাহার অন্যতম।


ব্যাংক হিসাবের পাশাপাশি আবাসন ও সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও বড় ছাড় দেওয়া হয়েছে। মূল বাজেট প্রস্তাবে দেশের সকল সিটি করপোরেশন ও পৌর এলাকায় জমি ও ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির (মিউটেশন) ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। নতুন অর্থবিলে সংশোধনী এনে জমি-ফ্ল্যাট নিবন্ধনের এই বাধ্যবাধকতাও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ব্যাংকিং লেনদেন এবং সম্পত্তি নিবন্ধনের প্রক্রিয়া অনেক সহজ হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ব্যাংক হিসাব  খোলা  সম্পত্তি নিবন্ধন  টিআইএন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: