মাঠে গড়াল ব্রাজিল-জাপান ম্যাচ

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে চোট কাটিয়ে বদলি হিসেবে

2026-06-29T22:59:55+00:00
2026-06-29T22:59:55+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
মাঠে গড়াল ব্রাজিল-জাপান ম্যাচ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন নেইমার। তবে আজ জাপানের বিপক্ষে দলটির প্রথম একাদশে নেই নাম্বার টেন।

হিউস্টন স্টেডিয়ামের এই মহারণের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমার। তাকে নিয়ে আশাবাদীও ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তাই অনেকেরই প্রত্যাশা ছিল শুরু থেকেই মাঠে দেখে যাবে তাকে। তবে সেটা আর হচ্ছে না।

ব্রাজিলের গোলবারের নিচে থাকবেন যথারীতি অ্যালিসন। রক্ষণভাগে আছেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে থাকবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। আক্রমণভাগে রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহা আছেন।


ব্রাজিল একাদশ:
অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

জাপানের একাদশ: জিয়ন সুজুকি; হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু; রিতসু দোয়ান, দাইজেন মায়েদা, কেইতো নাকামুরা, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কাইশু সানো; আয়াসে উয়েদা।

সময়ের আলো/আআ


  বিষয়:   ব্রাজিল  জাপান  ম্যাচ  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: