সংখ্যা দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির বেশ কদর বেড়েছে। অনেকের কাছে বিষয়টি ইতিবাচক হলেও ক্ষোভ প্রকাশ করেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা।

2026-06-30T04:12:47+00:00
2026-06-30T04:12:47+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আনন্দ সময়
ম্যাডোনা
সংখ্যা দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:১২ এএম 
সংগৃহীত ছবি
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির বেশ কদর বেড়েছে। অনেকের কাছে বিষয়টি ইতিবাচক হলেও ক্ষোভ প্রকাশ করেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ফ্যাশন সাময়িকী ‘ভোগ ইতালিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এআই প্রযুক্তির সমালোচনা করেছেন। ম্যাডোনা বলেছেন, এআইয়ের ওপর নির্ভর করা হলো মূলত ‘শিল্পকর্ম তৈরির বিপরীত’।

ম্যাডোনা মনে করেন, বর্তমান সময়ে শিল্পীদের মূল মনোযোগ কাজের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ফলোয়ার বা সংখ্যার দিকে চলে গেছে। তিনি নিজের পুরোনো দিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, আগে চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা এক জায়গায় জড়ো হয়ে একে অন্যের জন্য কাজ করতেন। কিন্তু আজকাল রেকর্ড ডিল বা কাজের চুক্তি পাওয়ার ক্ষেত্রে কার কত ফলোয়ার আছে, তা নিয়ে বেশি ভাবা হয়। সংখ্যার এই প্রতিযোগিতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথা উল্লেখ করে ম্যাডোনা তার ‘ব্রিং ইওর লাভ গানের লাইনের উদাহরণ দেন।

গানটিতে তিনি বলেছিলেন, সংখ্যা দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে চার্ট বা স্ট্রিমিংয়ের সংখ্যা নিয়ে কখনো মাথা ঘামাননি জানিয়ে এই পপ তারকা বলেন, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা হলো ঝুঁকি নেওয়ার বিপরীত আর আমার কাছে তা শিল্প সৃষ্টিরও বিপরীত।


নতুন গান তৈরির অনুপ্রেরণা খোঁজার কৌশল নিয়ে ম্যাডোনা জানান, সৃজনশীল কাজের সময় তিনি প্রযুক্তি এবং সামাজিক ব্যস্ততা থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখেন। সম্প্রতি নিজের রেকর্ডসহ নানা কারণে কঠিন সময় পার করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি বিরতি নিতে এবং লোকচক্ষুর আড়ালে চলে যেতে পছন্দ করি, কারণ এভাবেই কল্পনাকে উজ্জীবিত করা যায়। এর জন্য স্থিরতা প্রয়োজন। এমন কিছু দিন থাকা দরকার যখন আপনি শুধু প্রকৃতি, নিজের সন্তান ও ঘোড়াগুলোর সঙ্গে সময় কাটাবেন।

প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে ম্যাডোনা এবারই প্রথম কথা বললেন তা নয়। এর আগে তার ‘কনফেশনস টু দ্য ফিল্ম’ সিনেমার প্রিমিয়ারে এক প্রশ্নোত্তর পর্বেও তিনি এর সমালোচনা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করে।

সেই অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছিলেন, আপনাদের ফোনগুলো নামিয়ে রেখে (একে অন্যের সঙ্গে) সংযুক্ত হোন। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ম্যাডোনা  পপসম্রাজ্ঞী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: