এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। যাত্রীরা দ্রুত দরজা দিয়ে

2026-06-30T09:34:01+00:00
2026-06-30T12:11:12+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩৪ এএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১২:১১ পিএম
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। যাত্রীরা দ্রুত দরজা দিয়ে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে যে, কুচিয়ামোড়া সেতুর ওপর এভার গ্রিন পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। বাসটি গুলিস্তান থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।

Advertisement
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত হলে বাসের চালক পরিস্থিতি বুঝে গাড়িটি নিরাপদ স্থানে থামান। বাসে থাকা সব যাত্রী গেট দিয়ে দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। 


সময়ের আলো/কহু
  বিষয়:   এক্সপ্রেসওয়ে  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: